মহাখালীতে ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ৭ জন বার্ন ইনস্টিটিউটে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের নেওয়া হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন

2023-12-06T21:24:17+00:00
2023-12-06T21:24:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মহাখালীতে ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ৭ জন বার্ন ইনস্টিটিউটে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৯:২৪ পিএম   (ভিজিট : ১৮৬)
X

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের নেওয়া হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। পরে ৮টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানিয়েছেন।

রাত ৮টা ৫০ মিনিটে তিনি জানান, দুটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।

এ ঘটনায় কয়েকজনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy