রায়পুরায় ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট উদ্বোধন

রায়পুরার (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরা উপজেলার ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট সহ ডাইনামিক ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে

2023-12-07T13:43:26+00:00
2023-12-07T13:43:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরায় ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট উদ্বোধন
রায়পুরার (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১:৪৩ পিএম   (ভিজিট : ১১৯)
X

নরসিংদীর রায়পুরা উপজেলার ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট সহ ডাইনামিক ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এসময় রায়পুরা উপজেলাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসা সহ মোট ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আজগর হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সামালগীর আলম, একাডেমিক সুপারভাইজার রেবেকা সুলতানা, খাঁন আইটি সেন্টারের স্বাধিকারী মোস্তফা খাঁন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।

সরকারি নির্দশনা মোতাবেক সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েব সাইট খোলা হয়। সর্বোতভাবে মানসম্মত ওয়েব সাইট খোলার ব্যাপারে এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার। ডাইনামিক ওয়েব সাইট তৈরির কাজটি করেন রায়পুরার খাঁন আইটি সেন্টার। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy