সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের অভিযানে ৪ বস্তা হরিণের মাংস জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা থেকে ৪ বস্তা হরিণের মাংস জব্দ করেছেন বনবিভাগ। ৬ ডিসেম্বর ২০২৩ তারিখ বুধবার রাত

2023-12-07T14:39:31+00:00
2023-12-07T14:39:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের অভিযানে ৪ বস্তা হরিণের মাংস জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ২:৩৯ পিএম   (ভিজিট : ১৩৮)
X

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা থেকে ৪ বস্তা হরিণের মাংস জব্দ করেছেন বনবিভাগ। ৬ ডিসেম্বর ২০২৩ তারিখ বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা ক্লোজার এলাকা থেকে এসব মাংস জব্দ করা হয়।

এ সময় কাউকে আটক করতে পারেনি বনবিভাগ।সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া স্টেশনের বনকর্মীদের সাথে নিয়ে গাবুরার ৯নং সোরার ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে চারটি বস্তায় ভর্তি প্রায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে ।এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy