সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে সাতক্ষীরার সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন

2023-12-07T14:45:56+00:00
2023-12-07T14:45:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ২:৪৫ পিএম   (ভিজিট : ১৩২)
X

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে সাতক্ষীরার সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, ডাঃ আশরাফুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক মো. আবুল কাশেম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর রথীন্দ্র নাথ সরকার। এসময় সেখানে সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রসিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ্য জাতি গঠনে জাতীয় ভিটামিন “এ ” প্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খালিপেটে কোন ক্যাপসুল খাওয়ানো যাবে না। যাকে খাওয়ানো হবে তার সামনে কেটে খাওয়াতে হবে। কাটা অংশে হাত লাগানো যাবে না। ক্যাপসুলের ভেতরের তরল অংশ ব্যতীত অন্য অংশ খাওয়ানো যাবে না। একজন শিশুকে একাধিক ক্যাপসুল খানো থেকে বিরত থাকতে হবে।উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদর হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন হবে। ওই দিন সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিনভাবে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবার জেলার ৭ টি উপজেলা, ২ টি পৌরসভা, ৭৮ টি ইউনিয়ন ও ২৩৪ টি ওয়ার্ডে মোট ১ হাজার ৯৪১ টি টিকাদান কেন্দ্রে ৯০৫ জন সরকারি স্বাস্থ্য কর্মী ও ৩ হাজার ৮৬৭ জন বেসরকারি স্বাস্থ্য কর্মী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কাজে অংশ গ্রহন করবে। এবছর জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ১শত ৮১ জন শিশুকে নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ২৮ হাজার ৭শত ৮৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy