সেমিফাইনালে টাইব্রেকারে লালমনিহাটকে হারিয়ে ফাইনালে রংপুর

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

৮ জেলার নারী ফুটবল দল নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল টুর্ণামেণ্ট এর প্রথম সেমিফাইনাল খেলায় টাইব্রেকারে লালমনিহাট দলকে

2023-12-07T18:25:53+00:00
2023-12-07T18:25:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সেমিফাইনালে টাইব্রেকারে লালমনিহাটকে হারিয়ে ফাইনালে রংপুর
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৬:২৫ পিএম   (ভিজিট : ২৫৬)
X

৮ জেলার নারী ফুটবল দল নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল টুর্ণামেণ্ট এর প্রথম সেমিফাইনাল খেলায় টাইব্রেকারে লালমনিহাট দলকে ৩-৪ গোলে পরাজিত করে ফাইনাল খেলা নিশ্চিত করলো রংপুর নারী দল।

বৃহষ্পতিবার (৭ ডিসেম্বর) নীলফামারী জেলার ডোমার ফুটবল একাডেমি’র আয়োজনে ও ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের পৃষ্ঠপোষকতায় বিকাল ৩টায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্ণামেন্ট এর সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

প্রথম সেমিফাইনাল খেলায় অংশগ্রহন করেন লালমনিহাট জেলা নারী ফুটবল দল বনাম রংপুর নারী ফুটবল দল।

খেলার শুরু থেকেই মাঠে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষের গোলবারে উভয় দলেই একটি করে গোল করেন। ১-১ গোলে বিরতিতে যায় খেলায় অংশ গ্রহনকারী দুই দল।

বিরতি’র পর শুরু হয় আবারো লড়াই। কিন্তু সময় পেড়িয়ে গেলেও গোল করতে পারেনি উভয় দল। শেষে পরিচালকের নিদের্শনায় টাইব্রেকারে ৫টি বলের সুট করার সিদ্ধান্তে আসে উভয় দলের কোচ। টাইব্রেকারে লালমনিহাট প্রথম বল সুট করেন। তাদের ৫টি বলের ২টি বল রুখে দেয় রংপুর দলের গোলরক্ষক। তাদের ঝুড়িতে সংগ্রহ হয় ৩গোল। রংপুর দলের ৪বল লালমনিহাট দলের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে যায় বল। তাদের সংগ্রহ হয় ৪ বলে  ৪ গোল। লালমনিহাট নারী দল ৩ গোল ও রংপুর নারী দল ৪ গোলে বিজয়ী হয়ে ফাইনাল খেলা নিশ্চিত করে।

আগামী ১০ ডিসেম্বর রবিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্ণামেন্ট এর দ্বিতীয় সেমিফাইনাল নওগাঁ বনাম গাইবান্ধা জেলা নারী দলের খেলাটি অনুষ্ঠিত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy