স্বামীর সাথে অভিমান করে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৬ মাসের অন্তঃসত্ত্বা নারী ট্রেনে কাটা পরে নিহত। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজার

2023-12-07T20:00:05+00:00
2023-12-07T20:00:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বামীর সাথে অভিমান করে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৮:০০ পিএম   (ভিজিট : ১৪৪)
X

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৬ মাসের অন্তঃসত্ত্বা নারী ট্রেনে কাটা পরে নিহত। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী কমিউটার ট্রেনটি মিলন বাজার এলাকায় আসলে আমেনা বেগম নামে (২৮) এক গৃহবধূ  ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্নহত্যা করেন।  

স্থানীয়রা জানায় স্বামী নির্যাতন করায় মেয়েটি আত্মহত্যা করেন, এসময় জানা যায় ওই নারী ৬ মাসের অন্তঃসত্বা ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। 

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, ওই গৃহবধু গড্ডীমারী ইউনিয়নের নুর ইসলামের মেয়ে, তার স্বামীর বাড়ি হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালীবান্ধা এলাকার রোকন মিয়া।

তিনি বলেন, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ওই নারী আত্নহত্যা করেছে।

এ সময় ওই নারীর পিতা নুর ইসলাম এই আত্মহত্যায় প্ররোচনাকারী স্বামী রোকনের দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy