নরসিংদী-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভা

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভায় ‘নৌকাওয়ালারা পালানোর জন্য জায়গা পাবে না বলা

2023-12-08T16:45:05+00:00
2023-12-08T16:45:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদী-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১৮৩)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভায় ‘নৌকাওয়ালারা পালানোর জন্য জায়গা পাবে না বলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে ওই নোটিশে।

গত বুধবার দুপুরে মাধবদী পৌরসভা মিলনায়তনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের মতবিনিময় সভা হয়। সেখানে সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে হিরুর লোকজনকে উদ্দেশ্য করে সিরাজুল ইসলাম বলেন, ‘নৌকাওয়ালারা পালানোর জন্য জায়গা পাবে নাথ। তাঁর দেওয়া এ বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে। পরে মালিক মোহাম্মদ রাজিব নামের এক ব্যক্তি নির্বাচনী আইন লঙ্ঘনের এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বদিউল আলমের কাছে লিখিত অভিযোগ দেন।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন গতকাল বৃহস্পতিবার রাতে এই নোটিশ দেন। সিরাজুল ইসলাম মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক। নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁকে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

ওই বক্তব্যে সিরাজুল ইসলামকে বলতে শোনা যায়, ‘আপনারা যখন জানবেন মাধবদীর মেয়র মোশারফ হোসেন স্বতন্ত্র প্রার্থী কামরুল ভাইয়ের জন্য নামছেন, তখন কেউ বাধা দিয়ে রাখতে পারবেন না। কাল থেকে নৌকাওয়ালারা পালানোর জন্য জায়গা পাবে না।থ এই বক্তব্য শুনে উপস্থিত লোকজন হাসাহাসি শুরু করলে তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেন, ‘হিরুর নৌকার লোক পালানোর সুযোগ পাবে না।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy