সরাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার

2023-12-09T13:55:45+00:00
2023-12-09T13:55:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১:৫৫ পিএম   (ভিজিট : ২২০)
X

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেড়তলা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার শোনাইসার গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান (৫৫) ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের আনসার আলীর ছেলে ইকবাল হোসেন (৩২)। এ সময় অটোরিকশার চালক আহত হয়েছে।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে ওই মহাসড়ক দিয়ে আশুগঞ্জ থেকে একটি ড্রাম ট্রাক সরাইলের বিশ্বরোড যাওয়ার পথে বেড়তলা এলাকার একটি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুর রহমান মারা যান।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল নামের আরও একজন মারা যান।

তিনি আরও জানান, ড্রাম ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy