দশমিনায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্য, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী

2023-12-09T14:59:38+00:00
2023-12-09T14:59:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দশমিনায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ২:৫৯ পিএম   (ভিজিট : ২৬৬)
X

উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্য, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে সর্বস্তরের জনগন অংশগ্রহনে প্রায়ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। 

এর পরে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির অস্থায়ী কার্যলয় জেলা দূর্নীতি দমন কমিশন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নাফিসা নাজ নীরা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জাফর আহমেদ, থানার ওসি (তদন্ত) অনুপ দাস, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল, সাধারন সম্পাদক মো. মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, দশমিনা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জী, দশমিনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বেল্লাল হোসেন, প্রতিরোধ কমিটির সদস্য মো. মোয়াজ্জেম হোসেন আলতাফ মিয়া, মোর্শেদা বেগম, তাহমিনা সুলতানা, কেয়া বেগম, বিপ্লব কুমার দেবনাথ, আলহাজ জামাল হোসেন, কোডেক প্রতিনিধি, ব্র্যাক প্রতিনিধি, সততা সংঘের সদস্যসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা প্রমুখ।

বক্তারা বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়েতে আমাদের সকলকে দুর্নীতি পরিহার করতে হবে। কাউকে দুর্নীতি করতে দেওয়া যাবে না। যদি কেউ দুর্নীতি করে তাকে আইনের হাতে তুলে দিতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy