কমলনগরে দলীয় নেতার হামলায় আ.লীগের চার নেতা আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন রাসেল,

2023-12-09T15:22:49+00:00
2023-12-09T15:22:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলনগরে দলীয় নেতার হামলায় আ.লীগের চার নেতা আহত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৩:২২ পিএম   (ভিজিট : ১২৯)
X

লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া ও চরলরেন্স ইউনিয়ন আ.লীগ নেতা নুর করিম ও দেলোয়ার হোসেন আহত হয়।  

শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার  করাইতলা বাজারে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনার প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা। 

উপজেলা আওয়ামী লীগের সদস্য হেলাল মাহমুদ হিমেল ও তার লোকজন এ হামলা করেছে বলে অভিযোগ আহতদের। 
 
এদিকে ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে স্থানীয় করইতলা বাজারে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে হামলায় জড়িতদের দাবি জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া, চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বকুলুর রহমান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন দোলন সহ উপজেলা ও চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগ ও শ্রমিকলীগের নেতারা। 

আহত আওয়ামী লীগ নেতা রাসেল জানান, শুক্রবার সন্ধায় উপজেলার চরলরেন্স ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে স্থানীয় করইতলা বাজারে আসেন তারা। এসময় মাগরিবের নামাজের জন্য মসজিদ যাওয়ার পথে হঠাৎ হেলাল মাহমুদ হিমেল, নিজাম হাজারী ও দুলালের নেতৃত্বে প্রায় ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে। হামলায় তার মাথা মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

তিনি আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের ইন্ধনে হেলাল মাহমুদ হিমেল হামলাটি চালিয়েছে। 

এ ঘটনায় আহত রাসেল বাদি হয়ে কমলনগর থানায় হামলাকারী ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনের নামে মামলা দায়ের করেছেন৷ 
 
হামলার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত হেলাল মাহমুদ হিমেল জানান, কে বা কারা হামলা করেছে, তিনি এ বিষয়ে কিছু জানেননা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, তারা সকলে আমাদের দলের লোক। সামান্য বিষয় নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের উপর অতর্কিত হামলা মোটেও ঠিক হয়নি। হামলাকারীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, তদন্ত সাপেক্ষে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy