ঈশ্বরদীতে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদীতে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে

2023-12-09T16:06:45+00:00
2023-12-09T16:06:45+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৪:০৬ পিএম   (ভিজিট : ১৯১)
X

ঈশ্বরদীতে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও নিউ এরা ফাউন্ডেশনের আয়োজনে র্যালী, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালী, মানববন্ধন ও সকাল ৯ টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আয়নুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ‍সুবীর কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) টি. এম রাহসিন কবীর ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি  মোস্তাক আহমেদ কিরণ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য স্কাউট ব্যক্তিত্ব নওশাদ আলীর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইউসুফ আলী, কমিটির সাবেক সভাপতি ও সরকারি এস এম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল হক শাহীন, সহ-সভাপতি উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, ফজলুল হক, শিক্ষার্থী রাগিব আল শারাফ, ইয়া খাতুন, তাসমিয়া ফেরদৌস ও আজমাইল রেজাউন।

সভায় বক্তারা বলেন, দূর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দূর্নীতিবিরোধী শিক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানকে ভূমিকা রাখতে হবে। দেশে দূর্নীতি প্রতিরোধ করতে পারলে উন্নয়ন তরান্বিত হবে বলেও বলেন বক্তারা।

এর আগে সকাল ৮টায় সার দেশের ন্যায় জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। এবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মূল স্লোগান ছিল ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে ‍নিউ এরা ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সততা সংঘের সদস্য, স্কাউটস্, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy