দুর্গাপুরে ৫ নারী জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

বেগম রোকেয়া দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের

2023-12-09T16:11:33+00:00
2023-12-09T16:11:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে ৫ নারী জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৪:১১ পিএম   (ভিজিট : ১৬০)
X

বেগম রোকেয়া দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ নারী জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। এ উপলক্ষে  শনিবার দুপুরে বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও  আলোচনা সভা হয়। 

উপজেলা পরিষদ হলরুমে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার। অন্যদের মধ্যে আলোচনা করেন, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, আবাসিক মেডিক্যাল অফিসার মাকসুদা আক্তার রিমি, প্রাণী সম্পাদ কর্মকর্তা শিলা রানী দাস, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা, ওসি উত্তম চন্দ্র দেব, প্যালেন মেয়র নুরুল আকরাম খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার প্রমুখ।

আলোচনা শেষে নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে কুল্লাগড়া  গ্রামের নিশা রানী সাহাকে, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী কানিয়াইল গ্রামের সুরভি মান্দা, অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনকারী  তেরীবাজার এলাকার মোছা: আছমা আক্তার , সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় কুল্লাগড়া গ্রামের মুশির্দা আকন্দ ও সফল জননী হিসেবে দক্ষিন ভবানীপুর গ্রামের  আয়েশা আক্তারকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy