দৌলতপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা

2023-12-09T17:01:08+00:00
2023-12-09T17:01:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দৌলতপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৫:০১ পিএম   (ভিজিট : ১৯৯)
X

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। 

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে সরকারি-বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে  মানববন্ধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 

শোভাযাত্রা শেষে দৌলতপুর উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রেজাউল করিম, সহ-সভাপতি আয়শা আক্তার, অসমান গনি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মৃদুল কুমার আচার্য, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোসাম্মদ রেহানা বেগম, (আইসিটি) সহকারী প্রোগ্রামার রঞ্জিত কুমার, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৌলতপুর সাংবাদিক ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এ.বি.খান বাবু প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy