প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৫:২৩ পিএম (ভিজিট : ৯৭)

X
সোনাগাজীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। শনিবার সকালে সোনাগাজী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম অনিক চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার জামিল আহমেদ, উপজেলা আ'লীগ নেতা ইব্রাহিম খলিল প্রমূখ।
বেগম রোকেয়া দিবসে সোনাগাজীর মোট ৫ জন নারী কে শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। তারা হলেন, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে লুৎফুন নাহার, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন নারী সাহিয়া আক্তার রিয়া, সামাজিক উন্নয়নে অবদান রাখায় জাহানারা বেগম, সফল জননী নারী নুর জাহান বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যেমে জীবন শুরু করেছেন সে ক্যাটাগরিতে রিনা রাণী দাস এর হাতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা স্মারক তুলে দেন।