দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার

2023-12-09T18:21:53+00:00
2023-12-09T18:21:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৬:২১ পিএম   (ভিজিট : ৯৮)
X

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় পাটুয়াপাড়া মহল্লায় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান। সভার শুরুতে বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম। 

আলোচনা সভায় অংশ নেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, শিক্ষা সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, পরিবেশ সম্পাদক মওদুদা বেগম, নির্বাহী সদস্য রোকসানা বিলকিস, সদস্য সুফিয়া বেগম, অনামিকা পান্ডে, মিনতি এক্কা, কলি, লতা, প্রিয়তি প্রমুখ। সভায় জেলা ও পাড়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুশিক্ষায় সপ্রচেষ্টায় গড়ে ওঠা, জেগে ওঠা শতাব্দীর অগ্রপথিক বেগম রোকেয়া। আমাদের সমাজে বিরাজমান সকল প্রকার গোঁড়ামি, অন্ধত্ব, কুসংস্কার- নারীর দাসত্ব অবমাননার বিরুদ্ধে, নারী-পুরুষের সমতার পক্ষে, নারীর ক্ষতায়নের পক্ষে, অগ্রসর জীবন ও সমাজ ভাবনার এক সমাজ সংস্কারক। রোকেয়া ও তাঁর চিন্তা-ধারা বাংলাদেশের নারী আন্দোলনের কেন্দ্রীয় ভাবনায় ও কর্মে আছে। নারীমুক্তি ভাবনায় তাঁর স্বাপ্নিক বহুদূরগামী দৃষ্টিভঙ্গী আজ বাংলাদেশের নারী আন্দোলনের বহুমাত্রিক কর্মকান্ডে প্রতিফলিত। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy