জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

আজ (০৯ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনু্ষ্ঠিত হয়।শনিবার দুপুর দুইটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন

2023-12-09T18:28:12+00:00
2023-12-09T18:28:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৬:২৮ পিএম   (ভিজিট : ১৬৯)
X

আজ (০৯ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

শনিবার দুপুর দুইটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদর্শন কুমার রায়ের  সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) । 

পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের নভেম্বর মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার গ্রহণ করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ।

শ্রীমঙ্গল থানা সুত্র জানায়,  নভেম্বর ২০২৩  মাসে আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিস্পত্তি  এবং  থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র পান তিনি।

পুলিশ সুপার মহোদয় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল)  দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল)  আনিসুর রহমান এবং মৌলভীবাজার জেলা পুলিশের সকল ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy