মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে আলোচনা সভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে “দুর্নীতির বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য” প্রতিপাদ্য নিয়ে

2023-12-09T18:36:13+00:00
2023-12-09T18:36:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে আলোচনা সভা
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৬ পিএম   (ভিজিট : ২১৫)
X

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে “দুর্নীতির বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য” প্রতিপাদ্য নিয়ে  উপজেলা প্রশাসন, দুপ্রক ও মধুপুর সনাক যৌথভাবে  দিবসটি পালন করে।

দুর্নীতির বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য এ প্রতিপাদ্যর বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেয়নায় গঠিত মধুপুর সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর উপজেলা প্রশাসন এবং দুপ্রক এর যৌথ আয়োজনে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মধুপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন সুলতানা সুমি, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, দুপ্রক সভাপতি গোলাম সামদানি, সনাক সভাপতি মোঃ আব্দুল মালেক, মোঃ বজলুর রশিদ খান প্রমুখ। এ সময় সাংবাদিক, এনজিও প্রতিনিধি, তরুণ শিক্ষার্থী, জয়িতাসহ বিভিন্ন শ্রেনী পেমার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের তাৎপর্য ও টিআইবি’র ধারণাপত্র পাঠসহ দুর্নীতির নানা চিত্র তুলে ধরেন টিআইবির এরিয়া ম্যানেজার  জিনিয়া গ্লোরিয়া ম্রং।   ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন ” দুর্নীতিবিরোধী আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে। একজনের পক্ষে দুর্নীতি কমানো সম্ভব নয়। জনগনের কাছে যথাযথ তথ্যগুলো পৌছাতে হবে।

তিনি বলেন, আগামী প্রজন্ম যেন দুর্নীতিমুক্ত এমন একটি সমাজ দেখতে পায় যেখানে সকল প্রতিষ্ঠান স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দপ্তরিক কাজ সম্পন্ন হবে এবং জনগণ তাদের কাঙ্খিত সেবা পাবে। জনমনে বিশ্বাস জন্মাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy