প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৮ পিএম (ভিজিট : ১৬৮)

X
নীলফামারী ডোমার উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা’র কার্যালয় সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ, বীর মুক্তিযোদ্ধা নুরন নবী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন পেশার ৫জয়িতা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জয়িতাদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
জয়িতারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী লাইলি বেগম,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আফরোজা বেগম, সফল জননী মাসুমা আক্তার, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে যে নারী তাহমিনা সুলতানা,সমাজ উন্নয়নে অসামান্য অবদান সেলিনা আক্তার।