প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৭ পিএম (ভিজিট : ১৫৪)

X
আজ শনিবার (০৯ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
শনিবার দুপুর দুইটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)
গুরুত্বপূর্ণ ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার এবং খুনের মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
পুলিশ সুপার মহোদয় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং মৌলভীবাজার জেলা পুলিশের সকল ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।