প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৯ পিএম (ভিজিট : ২৩৯)

X
“আপনার অধিকার, আপনার দায়িত্ব; দুর্নীতিকে না বলুন” শ্লোগানে নীলফামারী ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন ও মানববন্ধন করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’র আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ফেস্টুন বেলুন উড়িয়ে দিবসটি ঘোষনা করেন প্রধান অতিথি ইউএনও নাজমুল আলম বিপিএএ।পরে একটি র্যালি বের হয়ে ডোমার- বোড়াগাড়ী সড়কে আধা ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরন নবী’র সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,বেগম রৌশন কানিজ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন বক্তব্য দেন।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা,উপজেলা স্কাউট দলের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলায় অবস্থানরত বিভিন্ন বে-সরকারী সংস্থা মানববন্ধনে অংশ নেয়।