কমলগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে।শনিবার বিকালে শমশেরনগর বাজারে

2023-12-09T19:56:36+00:00
2023-12-09T19:56:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২২২)
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে। 

শনিবার বিকালে শমশেরনগর বাজারে বিভিন্ন মোদির দোকানে কেজিতে ৭০/৮০ টাকা পেঁয়াজের দাম বৃদ্ধি করায় এ ৫টি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ও একটি বেকারীর বিস্কুট জব্দ করা করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রইছ আল রেজুয়ানের নেতৃত্বে শমশেরনগর ফাঁড়ির পুলিশের সহায়তায় শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে শমশেরনগর বাজারের ৫টি মোদির দোকানে কেজিতে ৭০/৮০ টাকা পেঁয়াজের দাম বৃদ্ধি করায় অভিযোগে ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অস্থাস্খ্যকরভাবে খোলাবাজারে বেকারীর বিস্কুট বিক্রি করায় কয়েক ব্যাগ বিস্কুট জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রইছ আল রেজুয়ান ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy