দুর্নীতিবিরোধী দিবসে বিতর্ক প্রতিযোগিতা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উপলক্ষে সচেতন খুলনা নাগরিক কমিটি (সনাক), টিআইবি’র আয়োজনে ‘দুর্নীতির মাত্রা কমলে উন্নয়নের মাত্রা বাড়বে’ বিষয়টির

2023-12-09T20:25:22+00:00
2023-12-09T20:25:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্নীতিবিরোধী দিবসে বিতর্ক প্রতিযোগিতা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৮:২৫ পিএম   (ভিজিট : ১৫২)
X

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উপলক্ষে সচেতন খুলনা নাগরিক কমিটি (সনাক), টিআইবি’র আয়োজনে ‘দুর্নীতির মাত্রা কমলে উন্নয়নের মাত্রা বাড়বে’ বিষয়টির উপর বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা এবং আলচনা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ ডিসেম্বর) বিকালে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সনাক সহ-সভাপতি এ্যাড. অশোক কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য রীনা পারভীন।

আলোচনা অনুষ্ঠানে বিষয় ভিত্তিক মূল আলোচনা উপস্থাপন করেন সনাক সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির। তিনি দুর্নীতির ধরণ ও তার মাত্রার সাথে উন্নয়নের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি কাঠামোগত উন্নয়নের সাথে সাথে আমাদের পারিবারিক, সামজিক, মানসিক দুর্নীতির ধরণের উপর গুরুত্ব পূর্ণ আলোচনা করেন। 

তিনি বলেন, ‘ দৃশ্যমান উনয়নের সাথে যেমন দুর্নীতির সম্পর্ক রয়েছে একইভাবে প্রতিনিয়ত আমাদের মন ও মননে দুর্নীতির যে বাসা বেঁধেছে তা দূর না করতে পারলে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে না’।

অনুষ্ঠানে আলোচনা করেন সনাক সদস্য আসাফুর রহমান কাজল, ইয়েস সদস্য সিলমী সাদিয়া, ইয়েস দলনেতা ফারহানা ইয়াসমিন আয়েশা এবং সনাক খুলনার শিক্ষানবিশ ও সাবেক ইয়েস সহ দলনেতা জয়দ্রত শীল।

আলোচনা সাভায় বক্তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার উপর বিশেষ জোর দেন।

বিতর্ক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে মোঃ ইনজামামুল হক রোহান, ফারহান ইয়সামিন আয়েশা এবং ঊর্মি খাতুন।

আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুস্থানে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy