কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল যুবকের

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় ফিসারিতে বিদ্যুতের লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে বাকির মিয়া(২২) নামের এক যুবক নিহত হয়েছেন।শনিবার (৯ ডিসেম্বর )

2023-12-10T13:39:07+00:00
2023-12-10T13:39:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল যুবকের
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ১:৩৯ পিএম   (ভিজিট : ৯০)
X

নেত্রকোনার কেন্দুয়ায় ফিসারিতে বিদ্যুতের লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে বাকির মিয়া(২২) নামের এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (৯ ডিসেম্বর ) রাত ১০ টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ধলিয়াকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাকি মিয়া ধনিয়াকোনা গ্রামের আবুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতরাত ১০ টার দিকে বাকি মিয়া বাড়ির পাশে পুকুরের ফিশারিতে বৈদ্যুতিক লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে গুরুতর আহত হন ।পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান কায়সার বিদ্যুৎপৃষ্ঠে ধলিয়াকোনা গ্রামের বাকি মিয়া নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।  

এব্যাপারে কেন্দুয়া থানার পরিদর্শক এনামুল হক জানান, বিদ্যুৎপৃষ্ঠে যুবক নিহত হওয়ার ঘটনাটি এখন পর্যন্ত পরিবারের কেউ থানায় অবহিত করে নাই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy