প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২:১২ পিএম (ভিজিট : ২০৩)

X
‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুরা বাজারে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আদমপুরা বাজারে র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিণ করে মানবধিকার কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন-আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়ন সচেষ্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দশমিনা উপজেলা শাখার সভাপতি সৈয়দ জাহিদ হোসেন টিট, , সাধারন সম্পাদক এ্যাড. দুলাল হোসেন রিপন, প্রচার সম্পাদক মো. ইসমাইল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিনসহ, স্থানীয় গন্যমান্যব্যাক্তিবর্গ প্রমুখ।
বক্তব্যে বলেন, মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য মূলক সমাজ বির্নিমাণে সরকার প্রতিশুতি বদ্ধ। মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী যাতে যেন এর সুফল পায় সে দিকে দৃষ্টি দিতে হবে। তারা যেন ন্যায় বিচার পায়। সকালের অধিকার সমুন্নত রাখার জন্য সচেষ্ট হতে হবে।