আন্তর্জাতিক মানবাধিকার দিবসে খুলনা বিএনপির মানববন্ধন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতি সামনের

2023-12-10T14:18:19+00:00
2023-12-10T14:18:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে খুলনা বিএনপির মানববন্ধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২:১৮ পিএম   (ভিজিট : ২১০)
X

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতি সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে মানবাধিকার ভুলন্ঠিত। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেই মানববন্ধনে দাঁড়িয়েছি। মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এই মানববন্ধন। এই সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্বাচনের এক দফা দাবিতে আমরা রাজপথে নেমেছি।

বক্তারা আরও বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীদের কারাগারে আটকে রাখা হয়েছে। কারাগারগুলোতে ধারণ ক্ষমতার অধিক বন্দী রয়েছে। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব।

মানববন্ধনে অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি, সৈয়দা রেহানা ঈসা, বিএনপি নেতা আবু হোসেন বাবু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, শেখ সাদী, অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার, নিঘাত সীমা, শহিদ খান, মো. সাইফুল ইসলামসহ খুলনা জেলা ও মহানগর বিএনপি, অঙ্গসংগঠন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy