কেন্দুয়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে সম্মাননা প্রদান ও সভা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় বেগম রোকেয়া দিবস ও জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম ২০২৩-এ নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা

2023-12-10T14:30:48+00:00
2023-12-10T14:30:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে সম্মাননা প্রদান ও সভা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২:৩০ পিএম   (ভিজিট : ১২৫)
X

নেত্রকোণার কেন্দুয়ায় বেগম রোকেয়া দিবস ও জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম ২০২৩-এ নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর)কেন্দুয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে  “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে এবং মহিলা ও শিশু বিষয়ক দপ্তরের কর্মকর্তা রহিমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট (জেলা ও দায়রা জজ) শ্রম আদলতের চেয়ারম্যান নূরুল আলম মোহাম্মদ নিপু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সফল জননী ক্যাটাগরিতে জয়িতা পুরস্কারে ভূষিত করা হয় উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি গ্রামের আলহাজ্ব জোবেদা আক্তারকে।

এ সময় উপস্থিত ছিলেন, কবি,সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সুধীবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy