শার্শায় বেগম রোকেয়া দিবস পালিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা

2023-12-10T15:18:15+00:00
2023-12-10T15:18:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় বেগম রোকেয়া দিবস পালিত
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৩:১৮ পিএম   (ভিজিট : ১৭৮)
X

"নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে দিবসটি পালন করা হয়।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৩ পালিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও উপজেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা শেষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ফারজানা ইসলাম' এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা একাডেমি সুপারভাইজার নুরুজ্জামান  সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে সফল জননী ও শ্রেষ্ঠ জয়িতা বাংলার ৪ নারীকে সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, -রেক্সোনা খাতুন,আবেদা বেগম,অনিন্দিতা বৈশাখী,রেখা রানী বিশ্বাস।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy