নড়াইলে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রনে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বিকালে নড়াইলের রুপগঞ্জ

2023-12-10T16:02:10+00:00
2023-12-10T16:02:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৪:০২ পিএম   (ভিজিট : ১১০)
X

পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রনে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বিকালে নড়াইলের রুপগঞ্জ বাজার, টার্মিনাল বাজার ও নাকশি মাদ্রাসা বাজারে এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাকিবুল ইসলাম ও মো.আনিসুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

এসময় পেঁয়াজের অতিরিক্ত মুল্য রাখা, বিক্রয় তালিকা না রাখা, ক্রয় রশিদ দেখাতে না পারার অভিযোগে টার্মিনাল বাজারে একজন ব্যাবসায়ীকে ১ হাজার ৫শ টাকা জরিমানা ও নাকশি মাদ্রাসা বাজরে দুইজন ব্যাবসায়ীকে সাড়ে তিন টাকা জরিমানা মোট ৩ জন বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে অনেক দোকানদারই দোকান রেখে পালিয়ে যান। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাকিবুল ইসলাম বলেন, অভিযানে ৩ ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা এবং এক ব্যবসায়ীর পেঁয়াজ জব্দ করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।#






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy