টাঙ্গাইলে এবার ৪ লাখ ৯৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলে এবার ৪ লাখ ৯৩ হাজার ৭শ’ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে

2023-12-10T16:14:10+00:00
2023-12-10T16:14:10+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে এবার ৪ লাখ ৯৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৪:১৪ পিএম   (ভিজিট : ৮৮)
X

টাঙ্গাইলে এবার ৪ লাখ ৯৩ হাজার ৭শ’ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৬ হাজার ১৪৯ জন শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলায় ৩০১০টি কেন্দ্র খোলা হয়েছে। এ ছাড়াও ৭ হাজার ২৩৭ জন স্বাস্থ্য সহকারী এবং কর্মী কাজ করবেন। অপরদিকে জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ে ৫১৪ জন তদারককারী ক্যাম্পেইনের কাজ পর্যবেক্ষণ করবেন।   

রোববার সকালে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের  উদ্যোগে আয়োজিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।  আগামী মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ টাঙ্গাইলের পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আইভি ইয়াসমীন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ইপিআই-এর সাবেক সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ।

সভায় জানানো হয়, ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৬ হাজার ১৪৯ জন শিশুকে একটি করে নীল রংয়ের (১ লক্ষ আই.ইউ)  এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ শিশুকে একটি করে লাল রংয়ের (২ লক্ষ আই.ইউ) ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যাক্রমে শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারী স্বাস্থ্য সেবা কেন্দ্রেও খাওয়ানো হবে।

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 


 

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy