বরিশালে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

আন্তর্জতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপির নেতা কর্মীদের

2023-12-10T16:29:39+00:00
2023-12-10T16:29:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশালে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৪:২৯ পিএম   (ভিজিট : ৯৬)
X

আন্তর্জতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপির নেতা কর্মীদের উপর তিনদফা বাধা প্রদান,ধাওয়া ও লাঠিচার্জের মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মসূচি পন্ড করে দিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

আজ রবিবার (১০) ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সকাল ১১টার দিকে সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. গোলাম মুহাম্মদ চৌধুরী আলালের নেতৃত্বে বরিশাল জেলার মেহিন্দিগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল কুল ইসলাম লাবু সহ ১০/১২ জন নেতা কর্মী ২৯ই অক্টোবরের পর এই প্রথম সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে এসে দাড়ালে কোতয়ালী মডেল থানা পুলিশ তাদেরকে না দাড়াবার জন্য নির্দেশ প্রদান করে।

পরবর্তীতে উক্ত নেতাকর্মীরা দলীয় কার্যলয়ের সিঁড়িতে অবস্থান নিলে সেখান থেকে পুলিশ তাদের বেড় করে দেয় এসময় নেতা কর্মীরা দলীয় কার্যলয় ত্যাগ করার সময় দলীয় শ্লোগান দিয়ে রাস্তায় মিছিল করার চেষ্টা করলে পুলিশ পিছন থেকে প্রথমে ধাওয়া ও পরে মৃদ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

এর পরপরই বরিশাল আদালত প্রাঙ্গন থেকে বরিশাল জাতীয়তাবাদী অইনজীবী ফোরাম এক মিছিল নিয়ে সদররোড অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে আসার পূর্বেই পুলিশ তাদের বাধা প্রদান করে।

এক প্রর্যায়ে পুলিশের সাথে আইনজীবী সাথে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির হলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ধাওয়া দিলে আইনজীবী মিছিল ছত্রভঙ্গ করে দেয় এসময় পুলিশের লাঠিলার্জে মহিলা আইনজীবী সহ বেশ কয়েকজন আইনজীবী পুলিশের লাঠি চার্জে আহত হয় বলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন আমাদের শান্তি প্রিয় মিছিল আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের নির্ধারিত কর্মসূচি পালন করার জন্য সদররোডে আসার পূর্বে পুলিশ বে আইনীভাবে আমাদের বাধা প্রদান করে ব্যানার ছিনিয়ে নেয়া সহ লাঠিচার্জ করে আবারো সরকার পুলিশ দিয়ে আমাদের মানবতার অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিস্ট সরকারের পরিচয় দিয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy