রংধনু গ্রুপের মালিকানাধীন জমি প্লট ক্রয়-বিক্রয় থেকে সতর্ক থাকার আহবান

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস এসোসিয়েশন (বিএলডিএ) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রংধনু গ্রুপ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের

2023-12-10T19:14:27+00:00
2023-12-10T19:14:27+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রংধনু গ্রুপের মালিকানাধীন জমি প্লট ক্রয়-বিক্রয় থেকে সতর্ক থাকার আহবান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৭:১৪ পিএম   (ভিজিট : ২১৩)
X

বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস এসোসিয়েশন (বিএলডিএ) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রংধনু গ্রুপ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক মো: রফিকুল ইসলাম এবং তার দুই পুত্র  কাওছার আহমেদ অপু, মেহেদী হাসান দিপু ও  পুত্রবধু মালিহা হোসেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও অর্থ লগ্নী প্রতিষ্ঠানের সাথে জমি/প্লট ক্রয়-বিক্রয়সহ নানা ধরনের লেনদেনের মাধ্যমে জালিয়াতি  করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

এবং অনেকেই এই সব ভূয়া মালিকানাধীন জমি/প্লট ক্রয় করে প্রতারিত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রাপ্ত অভিযোগগুলো বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস এসোসিয়েশন তদন্ত ও যাচাই বাছাই করে দেখছে।   

এক্ষেত্রে রংধনু গ্রুপের মালিকানাধীন রংধনু বিল্ডার্স লিঃ এর নিকট থেকে কোনো প্রকার জমি/প্লট ক্রয় না করার জন্য ক্রেতা সাধারণকে সতর্ক হওয়ার আহবান জানানো যাচ্ছে। 

এরপরেও কেউ যদি রংধনু গ্রুপের নিকট থেকে জমি ও প্লট কিনে প্রতারিত হয়ে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস এসোসিয়েশন কোন ধরণের দায়িত্ব গ্রহণ করবে না।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy