শ্রীপুরে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বন থেকে অটোরিকশা চালক হৃদয় (২৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ময়মনসিংহের গফরগাঁও

2023-12-11T13:34:55+00:00
2023-12-11T13:34:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১:৩৪ পিএম   (ভিজিট : ১৫২)
X

গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বন থেকে অটোরিকশা চালক হৃদয় (২৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাতিখোলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। রবিবার (১০ ডিসেম্বর) রাত ১০ টায় উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর-সিটপাড়া সড়কের (হালির বাড়ি সংলগ্ন) গজারি বন থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম ঘটনার জানান,  গোসিংগা ইউনিয়নের কর্ণপুর-সিটপাড়া সড়কের গজারি বনে একটি অটো উল্টে পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে স্থানীয় লোকজন অটোরিকশার কাছে গিয়ে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছোরা উদ্ধার করে। 

যুবকের মরদেহের থুতনির নিচে, উপরের ঠোঁটে এবং কপালে কাটা জখম রয়েছে। মরদেহের সাথে থাকা মুঠোফোনের মাধ্যমে তার স্বজনদের সাথে যোগাযোগ করে পরিচয় সনাক্ত হয়। সে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগমারা (কলেজপাড়া) বিল্লাল পুলিশের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। নিহত অটো চালকের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্যগাজীপুর শহীদ তাজ ইদ্দন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy