লক্ষ্মীপুরে ২ লাখ ৯৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরে ২ লাখ ৯৬ হাজার ৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন

2023-12-11T13:36:26+00:00
2023-12-11T13:36:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে ২ লাখ ৯৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১:৩৬ পিএম   (ভিজিট : ১১২)
X

লক্ষ্মীপুরে ২ লাখ ৯৬ হাজার ৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডের জন্য এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর জানান, ১২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৪৮০ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৮৫ শিশুকে একটি করে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬২ হাজার ৯৫১ শিশুকে একটি করে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। 

লক্ষ্মীপুর সদর উপজেলাতে ১ লাখ ১২ হাজার, রায়পুরে ৪৪ হাজার ৩০২, রামগঞ্জে ৪৫ হাজার ১০১, রামগতিতে ৪১ হাজার ২৮৩, কমলনগরে ৩৬ হাজার ৬৪৭ এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩০৩টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, ৬ টি স্থায়ী ও ১ হাজার ৪৭৪ টি অস্থায়ী কেন্দ্রে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন চলবে। এজন্য ২২২ জন স্বাস্থ্য সহকারী, ২১৬ জন এফ ডাব্লিউএ, ১৮০ সিএইচসিপি ও ১৮০ জন স্বেচ্ছাসেবকসহ ১৮৪ জন ১ম সারির সুপারভাইজার কাজ করবেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy