স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাকে বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

2023-12-11T18:06:00+00:00
2023-12-11T18:06:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাকে বহিষ্কার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৬:০৬ পিএম   (ভিজিট : ২০৫)
X

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বহিস্কৃত নেতারা হলেন- জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাসেল হাওলাদার, কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রফিকুল ইসলাম রফিক এবং নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হুমায়ুন কবির টুটুল। জেলা দপ্তর সম্পাদক জালিছ মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের জেলা সভাপতি আসাদুজ্জামান মিঠু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ সংগঠনের দেওয়া সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে দলীয় পদ থেকে অব্যাহতিসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ওই নেতারা সংগঠনের দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলীয় পদ থেকে অব্যাহতিসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল হাওলাদার, কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক পিরোজপুর-১ (নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালী) আসনের আ.লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহারাজের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে কাজ করছেন। এ ছাড়া নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হুমায়ুন কবির টুটুল পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনের আ.লীগের দলীয় প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের পক্ষে প্রচারণা করেছেন।  

তবে বহিষ্কৃত নেতারা জানান, তাদের বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে এমন অভিযোগ দিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy