কালিহাতীতে মোজহারুল ইসলাম তালুকদারের বিরামহীন গণসংযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে আওয়ামী লীগের প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার বিরামহীন গণসংযোগ করছেন। তিনি সারা উপজেলায় সকাল-রাত পর্যন্ত মানুষের

2023-12-11T22:01:25+00:00
2023-12-11T22:45:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে মোজহারুল ইসলাম তালুকদারের বিরামহীন গণসংযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১০:০১ পিএম  আপডেট: ১১.১২.২০২৩ ১০:৪৫ পিএম  (ভিজিট : ২৫৯)
X

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে আওয়ামী লীগের প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার  বিরামহীন গণসংযোগ করছেন। তিনি সারা উপজেলায় সকাল-রাত পর্যন্ত মানুষের দুয়ারে ভোট চাচ্ছেন। গণসংযোগে নৌকার পক্ষে জনমত সৃষ্টি হয়েছে। 

সোমবার সকালে তিনি সহদেবপুর ইউনিয়নের ভুক্তা ও আকুয়ায় এবং বিকেলে বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভায় যোগদেন। রাতে কোকডহরা ইউনিয়নের বানিয়ারায় উঠান বৈঠক করেন। 

বীরমুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার উপজেলা আওয়ামী লীগের টানা ৩২ যাবত সভাপতির দায়িত্বপালন করছেন। তিনি উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান ছিলেন। 

তাঁর গণসংযোগে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নৌকার প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার বলেন, সারাজীবন রাজনীতি করেছি মানুষের কল্যাণে। বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বের সাথে কোনদিন বেইমানী করি নাই। আওয়ামী লীগ করতে গিয়ে অনেক জেল জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করেছি। এমপি পদে নেত্রী আমাকে নৌকা দিয়ে ধন্য করেছেন। মুক্তিযুদ্ধের সূতিকাগার কালিহাতীতে নৌকার কোন বিকল্প নেই। জনগণ উন্নয়নের স্বার্থে নৌকাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। 

উল্লেখ্য, এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও প্রয়াত মন্ত্রী শাজাহান সিরাজের মেয়ে ব্যরিস্টার সারওয়ার সিরাজ শুক্লাসহ মোট ৯ জন। 

কালিহাতীতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৫৫৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৯২ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এছাড়াও মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৩ টি।

এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ আগামী ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy