জবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ডিসেম্বর

জবি প্রতিনিধি

সারাবাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে গত ৪ ডিসেম্বর

2023-12-12T13:19:44+00:00
2023-12-12T13:19:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ডিসেম্বর
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১:১৯ পিএম   (ভিজিট : ১৫৭)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে গত ৪ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

সোমবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এরই মধ্যে আপত্তি-নিষ্পতি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।এবার ভোটার সংখ্যা ৬৬৭টি।এবার মনোনয়নপত্র সংগ্রহ হয় ১০ ডিসেম্বর। ১১ ডিসেম্বর ছিল জমাদানের শেষ দিন। মনোনয়ন পত্রের বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ ১২ ডিসেম্বর।প্রার্থীরা ১৩ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার শেষে ওইদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে নির্বাচন করবেন শিক্ষকরা। পদগুলো হলো সভাপতি ১ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহসভাপতি ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১ জন, কোষাধ্যক্ষ ১ জন এবং সাধারণ সদস্য ১০ জন।

এদিকে আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে  দুই নীল দল ও স্বাধীনতা শিক্ষক সমাজের পৃথক প্যানেল হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছে। প্যানেল অনুযায়ী সভাপতি পদে ও সাধারন সম্পাদক পদে নির্বাচনী তিন প্যানেলে আছেন অধ্যাপক ড. এ.কে.এম. লুৎফর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুুল ইসলাম , অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা ও অধ্যাপক ড.কাজী মো: নাসির উদ্দীন এবং অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম ও সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান।

এদিকে দেশের বিরাজমান পরিস্থিতি বিবেচনায় এ নির্বাচন বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. রইছউদ্দীন বলেন, দেশের বিরাজমান পরিস্থিতি বিবেচনায় আমরা এখন নির্বাচনে যেতে পারছি না।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy