মেঘনায় ঘন কুয়াশায় লঞ্চের পৃথক দুই দুর্ঘটনা

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় ঘন কুয়াশার কারণে চাঁদপুরগামী এমভি রফ রফ-৭ ও পটুয়াখালি থেকে ঢাকাগামী এমভি

2023-12-12T13:31:55+00:00
2023-12-12T13:31:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেঘনায় ঘন কুয়াশায় লঞ্চের পৃথক দুই দুর্ঘটনা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১:৩১ পিএম   (ভিজিট : ১৮৪)
X

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় ঘন কুয়াশার কারণে চাঁদপুরগামী এমভি রফ রফ-৭ ও পটুয়াখালি থেকে ঢাকাগামী এমভি এআর খান-১ লঞ্চে ধাক্কালেগে রফ রফ লঞ্চের পাশে ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছন চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক শাহ্ আলম। তিনি বলেন, রফ রফ লঞ্চটি ধাক্কা লেগে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

অপরদিকে একই রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুরের হাইমচরের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীর মিয়ার চর নামক স্থানে সুরভী-৮ ও টিপু-১৪ নামক লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ভোলার চরফ্যাশনের মো. সোহেল (৩৫) নামে যাত্রী নিহত হয়। কম- বেশী আহত হয়েছেন বেশ কয়েকজন।

চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. বশির আলী খান বলেন,  সুরভী-৮ ও টিপু-১৪ নামক লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু ঘটনাটি ভোলা এলাকার, তাই আইনী ব্যবস্থা সেখান থেকেই নেয়া হবে।

এদিকে আজ দুপুরে ঘন কুয়াশার কারণে লঞ্চ দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উপপরিচালক মো. বশির আলী খান চাঁদপুর লঞ্চঘাটে অবস্থানরত লঞ্চ চালক ও মাষ্টারদের একত্রিত করে সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন। তিনি তাদেরকে ঘন কুয়াশার মধ্যে লঞ্চ থামিয়ে রাখা এবং কোন ভাবেই যাতে চলাচল না করে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy