ভালুকায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ

2023-12-12T15:14:36+00:00
2023-12-12T15:14:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৩:১৪ পিএম   (ভিজিট : ১২৪)
X

ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং শান্তিপুর্ন ভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সকলের মতামত নেন এবং সকলের সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে স্থানীয় উপজেলা পরিষদ সভাকক্ষে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাপ্তাহিক জয় বাণীর সম্পাদক আ খ ম রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন, নুরুল ইসলাম বাদশাহ মিয়া,মলয় কুমার নন্দী মানিক।

এসময় বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy