নবীনগরে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা বিষয়ক ক‍্যাম্প

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে (৯ ডিসেম্বর-১৪ ডিসেম্বর) পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে স্থায়ী

2023-12-12T16:34:21+00:00
2023-12-12T16:34:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীনগরে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা বিষয়ক ক‍্যাম্প
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৪ পিএম   (ভিজিট : ২২১)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে (৯ ডিসেম্বর-১৪ ডিসেম্বর) পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি ক‍্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক‍্যাম্পে ডাঃ জাহিদুল ইসলামের পরিচালনায় নারী ও পুরুষের স্থায়ী ও দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

কার্যক্রম পরিদর্শন করেন মোস্তফা কামাল, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা), ব্রাহ্মণবাড়িয়া। তিনি সেবাগ্রহীতাদের সাথে কথাবার্তা বলে তাদের বক্তব্য ও মতামত সম্পর্কে অবগত হন এবং এ পদ্ধতিকে আরো গতিশীল করতে উৎসাহিত করেন।

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ, নবীনগর প্রেসক্লাব সভাপতি শ‍্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, শিক্ষক ও সাংবাদিক ইব্রাহীম খলিল, শিক্ষক সাংবাদিক মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ জানান, সেবাগ্রহীতাদের মধ্যে জন্মবিরতিকরণ দীর্ঘমেয়াদী পদ্ধতি ৪১ জন ও স্থায়ী পদ্ধতি ৪ জন সেবা গ্রহণ করেন। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এ ক‍্যাম্প অনুষ্ঠিত হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy