নারায়ণগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা আরও একজন বেড়ে চারজন হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ৩০০

2023-12-12T16:55:43+00:00
2023-12-12T17:30:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত বেড়ে ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৫ পিএম  আপডেট: ১২.১২.২০২৩ ৫:৩০ পিএম  (ভিজিট : ১৭৬)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা আরও একজন বেড়ে চারজন হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ৩০০ ফুট সড়কে পূর্বাচল শেখ হাসিনা সরণির ভুঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এ ঘটনায় আহত আরও চারজন ঢাকা মেডিকেল হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের মধ্যে একজন হলেন রাজধানীর সেগুনবাগিচা এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম (৭৫)। আরেকজন প্রাইভেটকার চালক মিলন মিয়া। অপর দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আহতরা হলেন নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু, প্রাইভেটকারের চালক শুক্কুর আলী এবং যাত্রী সজিবসহ চারজন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বেপরোয়া গতিতে আসা কুড়িল বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের একপাশ থেকে আরেক পাশে ছিটকে পড়ে। এসময় কাঞ্চনগামী অপর একটি প্রাইভেটকারের সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার দুটি দুমড়ে-মুচড়ে গেলে দুই চালক ও যাত্রীসহ আটজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস ও রূপগঞ্জ থানা পুলিশ আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য তিনজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মিলন মিয়া নামের আরেকজনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। যানচলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার দুটি সরিয়ে নেওয়া হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy