ভাঙ্গায় নবাগত ইউএনও কুদরত এ- খুদার সাথে সাংবাদিকদের মতবিনিময়

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরত এ- খুদা।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে

2023-12-12T17:02:58+00:00
2023-12-12T17:02:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় নবাগত ইউএনও কুদরত এ- খুদার সাথে সাংবাদিকদের মতবিনিময়
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৫:০২ পিএম   (ভিজিট : ২৬৮)
X

ফরিদপুরের ভাঙ্গা  প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরত এ- খুদা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোমবার বিকেলে  ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন  প্রেসক্লাবের  সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস , সাধারণ সম্পাদক মজিবর মুন্সী, , সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নু,জাকির মুন্সি, মুন্সি মনিরুজ্জামান,রমজান শিকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন,সাংবাদিক মোঃ সরোয়ার হোসেন,অজয় দাস,দিলীপ দাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সাংবাদিকরা ভাঙ্গার চলমান সমস্যা বিশেষ করে পরিবহন নৈরাজ্য, ইভটিজিং, মাদক, সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম কুদরত এ - খুদা  বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী।তিনি আসন্ন নির্বাচন, এলাকার রাজনৈতিক ও সামাজিক সমস্যা সহ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। ভাঙ্গা উপজেলা  একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ  স্থান। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে এখান থেকে  ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy