ভান্ডারিয়ায় আগুনে দুই বসতঘর পুড়ে ছাই

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় আগুনে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার রাতে ভান্ডারিয়া পৌরসভা দক্ষিণ পূর্ব ভাণ্ডা‌রিয়া গ্রামের ৬ নং

2023-12-12T17:08:25+00:00
2023-12-12T17:08:25+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়ায় আগুনে দুই বসতঘর পুড়ে ছাই
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৫:০৮ পিএম   (ভিজিট : ২৩০)
X

 পিরোজপুরের ভান্ডারিয়ায় আগুনে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার রাতে ভান্ডারিয়া পৌরসভা দক্ষিণ পূর্ব ভাণ্ডা‌রিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত হাসামে হাওলাদারের পুত্র মোঃ সেলিম হাওলাদার ও মোঃ সিদ্দিক হাওলাদারের টিনসেট কাঠের দুইটি বসতঘর পুড়ে যায়। দুর্ঘটনায় তাদের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ হোসেন ।

স্থানীয় সূত্র জানায়, আনুমানিক রাত সারে ১১ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে সেলিম হাওলাদার ও সিদ্দিক হাওলাদারে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে আগুন লাগার বিষয়ে জানালে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরে কেউ ছিলনা সবাই পার্শ্ববর্তি কানুয়া গ্রামে ওয়াজ মাহফিল ও শুনতে যান।

ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy