তিনশ বছরের পুরানো জমিদার বাড়ি রক্ষার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

৩শ বছরের পুরানো জমিদার বাড়ি ও মন্দির রক্ষার দাবিতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে

2023-12-12T19:42:17+00:00
2023-12-12T19:42:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তিনশ বছরের পুরানো জমিদার বাড়ি রক্ষার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৭:৪২ পিএম   (ভিজিট : ১৬০)
X

৩শ বছরের পুরানো জমিদার বাড়ি  ও মন্দির রক্ষার দাবিতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা নাগরিক কমিটির আয়োজনে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে সাড়ে ৩শ বছরের পুরনো জমিদার বাড়ি ও মন্দির দখলের অপচেষ্টা ও হামলার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে  সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাসের সঞ্চালনায়  সভাপতিত্ব করেন, নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু ।

এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি ও নাগরিক কমিটির সহসভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা জাসদের সভাপতি ও নাগরিক কমিটির সহসভাপতি মনিরুল হক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদৎ হোসেন, জেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, নাগরিক কমিটির সদস্য এ্যাড. মাহবুব রহমান, কবি নেহাল আহমেদ ।

এসময় বক্তারা বলেন, বালিয়াকান্দির বহরপুরে অবস্থিত তিনশ বছরের পুরনো জমিদার বাড়ি একদল কুচক্রী মহল বাড়িটি দখল করার পায়তারা করে আসছে । বাড়িতে বসবাসকারি বাসিন্দারা আতঙ্করের মধ্যে দিন যাপন করছে । এসময় বিষয়টি সমাধানের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy