রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মোসলেউদ্দিন নামের আরেক মোটরসাইকেল আরোহী।বুধবার (১৩

2023-12-13T16:13:04+00:00
2023-12-13T16:13:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৪:১৩ পিএম   (ভিজিট : ২৫৬)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মোসলেউদ্দিন নামের আরেক মোটরসাইকেল আরোহী।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাজিব (৪০)। তার বিস্তারিত পরিচয় এখনো জানা সম্ভব হয় নি। 

এ বিষয়টি নিশ্চিত করেন ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ মোল্লা জানান, ভুলতা থেকে কাঞ্চনগামী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে রাজিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

আহত হোন মোটরসাইকেলে থাকা মোসলেউদ্দিন নামের আরেক আরোহী। খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy