নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ৬’শ গ্রাম গাঁজাসহ মো.মেহেদী হাসান শান্ত (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর)

2023-12-13T16:26:13+00:00
2023-12-13T16:26:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৪:২৬ পিএম   (ভিজিট : ৩৫৪)
X

নড়াইলে ৬’শ গ্রাম গাঁজাসহ মো.মেহেদী হাসান শান্ত (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তার বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে শেখহাটি পুলিশ ক্যাম্প। গ্রেফতারকৃত মেহেদী হাসান শান্ত নড়াইল সদর থানার শেখহাটি ইউনিয়নের শেখপাড়া গ্রামের মোন্তাজ খাঁ এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এসআই টিপু সুলতান, এএসআই মো.ওহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের শেখপাড়া গ্রামস্থ মেহেদী হাসান শান্তর বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ৬’শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy