হারিয়ে যাওয়া ৩১ স্মার্ট ফোন ফিরে পেলো প্রকৃত মালিক

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। তারই অংশ হিসেবে অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া ৩১টি স্মার্ট ফোন

2023-12-13T16:28:45+00:00
2023-12-13T16:28:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হারিয়ে যাওয়া ৩১ স্মার্ট ফোন ফিরে পেলো প্রকৃত মালিক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৪:২৮ পিএম   (ভিজিট : ২২৫)
X

চাঁদপুরে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। তারই অংশ হিসেবে অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া ৩১টি স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে এসব মোবাইল ফোন পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, আমরা চাঁদপুরবাসীকে জানাতে চাই পুরোনো ফোন ক্রয়ের ব্যপারে সতর্ক হোন। কারণ এই ফোনগুলোর সাথে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ জড়িত থাকার সম্ভাবনা থাকে। তাই পরিচিত, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া ফোন ক্রয় করবেন না। কারো ফোন হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় সাধারয় ডায়েরী (জিডি) করুন এবং সাইবার ক্রাইম ইউনিট, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরে যোগাযোগ করুন। চাঁদপুর জেলা পুলিশের হারিয়ে যাওয়া ফোন উদ্ধারের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ফোনের প্রকৃত মালিকগণ হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।তারা চাঁদপুর জেলার পুলিশ সুপার ও  জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অতিরিক্ত পলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা গোয়েন্দা শাখার ওসি এনামুল হক চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোবাইল ফোন উদ্ধার কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy