ইবি শিক্ষক সমিতির নির্বাচনে আ.লীগে বিভক্তি, ভোটে নেই বিএনপি

ইবি প্রতিনিধি

সারাবাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকেরা দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন। আলাদা দুইটি পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ

2023-12-13T16:34:54+00:00
2023-12-13T16:34:54+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ইবি শিক্ষক সমিতির নির্বাচনে আ.লীগে বিভক্তি, ভোটে নেই বিএনপি
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৪ পিএম   (ভিজিট : ১৯৩)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকেরা দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন। আলাদা দুইটি পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ নিয়েছেন তাঁরা। এছাড়াও একজন আওয়ামীপন্থী শিক্ষক স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে রয়েছেন। 

এদিকে শিক্ষক সমিতির নির্বাচন বর্জন করেছে বিএনপিপন্থী শিক্ষকেরা। তবে একটি পূর্ণ প্যানেলে ভোটে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষকরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচনের  প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে দেখা যায় আওয়ামীপন্থীদের দুইটি, জামায়াতপন্থীদের একটি পূর্ণ প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থী মিলে ১৫টি পদের বিপরীতে নির্বাচনে প্রার্থীতা করবেন ৪৬ জন।

তথ্য মতে, আওয়ামীপন্থী শিক্ষক নেতাদের ব্যক্তিগত মতের অমিল, প্রতিহিংসাপরায়ণতা, ছাড়া না দেওয়ার মানুষিকতার ফলে শিক্ষক রাজনীতিতে বিভাজনই বিভক্তির কারণ। এতে দুইপক্ষকে এক করার উদ্দেশ্য দফায় দফায় আলোচনা করেও সম্ভব হচ্ছেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেষ্ঠ্য বলেন, শিক্ষক রাজনীতি বর্তমানে আগের মত অবস্থানে নেই। এটা গ্রুপিংয়ে পরিণত হয়েছে। ফলে নেতাদের গ্রুপিংয়ে একই আদর্শের অন্য শিক্ষকরা বিপাকে পড়ছেন। 

এদিকে ভোটে না যাওয়ার ব্যাপারে বিএনপি সংশ্লিষ্ট শিক্ষকেরা বলছেন দেশের বিরাজমান পরিস্থিতির প্রতিবাদ হিসাবে ভোট বর্জন করেছেন তাঁরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও ১০ জন সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

গত ৫ ডিসেম্বর ইবি শিক্ষক সমিতি নির্বাচন ২০২৩ এর তফসিল ঘোষণা করা হয়। আগামী ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত  ভোটগ্রহণ চলবে। দুপুর ৩ টা থেকে ভোট গণনা শুরু হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy