রাজশাহী মহানগরীতে ৯৬ কেজি গাঁজা উদ্ধার

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী মহানগরীর রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগান হতে অভিযান পরিচালনা করে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে

2023-12-13T23:02:16+00:00
2023-12-13T23:19:57+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রাজশাহী মহানগরীতে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ১১:০২ পিএম  আপডেট: ১৩.১২.২০২৩ ১১:১৯ পিএম  (ভিজিট : ১২০৩)
X

রাজশাহী মহানগরীর রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগান হতে অভিযান পরিচালনা করে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। 

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১১:৫৫ টায় আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার আবুল কালাম আজাদের নেতৃত্বে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মোবারক পারভেজ, এসআই মো: পলাশ আলী ও তাঁর টিম মতিহার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ৫-৬ ব্যক্তি কভার্ড ভ্যান থেকে গাঁজা নামিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলাবাগানের ভিতরে রাখছে। 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম (১৩ ডিসেম্বর)রাত সোয়া ১ টায় মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগানে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে আসামিদের ফেলে যাওয়া ৯৬ কেজি গাঁজা উদ্ধার হয়।  

পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy