ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের মনোনয়ন বৈধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপিলে ব্রাহ্মণবাড়িয়া—৩ (সদর—বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

2023-12-14T15:28:52+00:00
2023-12-14T15:28:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের মনোনয়ন বৈধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৩:২৮ পিএম   (ভিজিট : ১৪৮)
X

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপিলে ব্রাহ্মণবাড়িয়া—৩ (সদর—বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়ন বৈধ ঘোষণার পর সন্ধ্যায় ফেসবুক লাইভে আসেন ৮০ বছর বয়সী এ প্রার্থী। 

এসময় ফিরোজুর রহমান বলেন, ‘আপনারা বলেছিলেন মার্কাটা আপনি এনে দেন, বাকিটা আমরা দেখবো। এখন এনে দিয়েছি, আপনাদের ওপর ছেড়ে দিলাম। আজকে যে বিজয় লাভ করেছি, তা বিরাট বিজয়। বাকি ৭ তারিখের বিজয়ের দায়িত্ব আপনাদের।’

তিনি আরও বলেন, ‘আজ মনে হচ্ছে ৮০ বছর থেকে আমি ৪০ বছরে এসে পড়েছি। এটা একটা আনন্দ। সবই আমার মা—বাবার দোয়া। নাহলে এসব জায়গায় যাওয়া হলো কিভাবে? এখন সবাই আমার মা—বাবা, সবাই আমার ভাই—বোন।’ ফিরোজুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন। তিনি নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ফেসবুক লাইভে এসে নানান বিতর্কিত মন্তব্যের কারণে ভাইরাল হয়েছেন তিনি। গত ৩০ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন ফিরোজুর রহমান। 

গত ১ ডিসেম্বর তার সমর্থনে সই করা এক ভোটারকে অপহরণের অভিযোগ করেন তিনি। এরপর ভুয়া ভোটারের সই নেওয়ার অভিযোগ তুলে ৩ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ ঘটনায় আপিল করলে ফিরোজুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy