টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পৃথক

2023-12-14T15:35:53+00:00
2023-12-14T15:35:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ২
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৫ পিএম   (ভিজিট : ১১৮)
X

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পৃথক সল্লা ও হাতিয়ায় রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে দেলোয়ার হোসেন (৫৬) ও একই ইউনিয়নের সল্লা গ্রামের মৃত আব্দুলের ছেলে সামছুল (৫৮)। নিহতদের মধ্যে দেলোয়ার হোসেন পেশায় অটোভ্যান চালক ও সামছুল রিকশা চালক ছিলো।

স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেন হাতিয়া ও সামছুল আলম সল্লা এলাকায় রেলক্রসিং পাড় হচ্ছিল। ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা হয়। পরে খবর পেয়ে নিহতদের পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। 
অপরদিকে, সামছুলের লাশ ঘটনাস্থলে রেললাইনের পাশে পড়ে থাকে। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা নিহত হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy